বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজ়ায় ফের হামলা, মৃত শীর্ষ হামাস নেতা-সহ ৭

🗓 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ইজ়রায়েলি হামলা নিহত শীর্ষ হামাস নিরাপত্তা আধিকারিক। মঙ্গলবার গাজ়া উপত্যকায় (Gaza Strip) ওই হামলা চালানো হয়। ওই হামলায় মৃত্যু হয়েছে দুই পুলিশ আধিকারিক-সহ আরও ৬ জনের বলে জানিয়েছেন আধিকারিকরা।

পশ্চিম গাজ়া শহরে ওই বিমান চালানো হয়। ইজ়রায়েলি ওই বিমান হামলায় নিহত হয়েছেন গাজ়ায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ডিরেক্টর নাইম আবু নাহেল বলে জানিয়েছেন আধিকারিকরা।

এই হামলা চালানোর কথা স্বীকার করেছে ইজ়রায়েল।

সংবাদ সংস্থা র‍য়টার্সে প্রতিবেদন অনুসারে, ইজ়রায়েলি সামরিক বাহিনী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট (Shin Bet) যৌথ বিবৃতিতে জানিয়েছে যে তারা হামাসের একজন শীর্ষস্থানীয় ‘জঙ্গিকে’ (Hamas militant) লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে তারা ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে তারা।

জানা গিয়েছে,আবু নাহেলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার একটি প্রধান লক্ষ্য হলো ইজ়রায়েলের গোপন পরিষেবার সঙ্গে সহযোগিতার সন্দেহে থাকা প্যালেস্তানীয়দের মোকাবিলা করা এবং ইজ়রায়েলের পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা।

এরই পাশাপাশি দক্ষিণ গাজ়ার খান ইউনিসেও একটি পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে হামলা চালায় ইজ়রায়েল। ওই হামলায় নিহত হন তিন জন।

মৃতদের মধ্যে দু’জন পুলিশ আধিকারিক বলে জানিয়েছে হামাস-পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রক। ওই বিমান হামলায় আরও পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এরই সঙ্গে হামলা চালানো হয় নেতজ়ারিম করিডোরের ( Netzarim corridor) কাছে। ওই হামলাতেও আরও তিন জনের মৃত্যু হয় বলেও জানিয়েছেন আধিকারিকরা।

উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে আমেরিকার মধ্যস্থতায় সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে তার পরেও গাজ়ায় ইজ়রায়েলি হামলা বন্ধ হয়নি। হামাসকে নিরস্ত্রীকরণ করার উদ্যোগও সফল হয়নি।

হামাসের বিরুদ্ধে গত কয়েক মাসে পুনরায় সংগঠিত হওয়ার ও নতুন করে অস্ত্র সংগ্রহের চেষ্টার অভিযোগ এনেছে ইজ়রায়েল (Israel)। তবে এই দাবি উড়িয়ে দিয়েছে হামাস।

এই বিভাগ এর আরো খবর

অভিনেতা সোহেল খান আর নেই

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর