শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় চালকের মাথা ফাটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা : আটক-১

🗓 Wednesday, 8 October 2025

👁️ ১৬৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 8 October 2025

👁️ ১৬৩ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়ায় যাত্রী বেসে গাড়িতে উঠে গোলাম কাদের (৪২) নামের এক চালককে পিটিয়ে মাথা পেটে দিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুবূর্ত্তরা।

সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে হারবাং ইউনিয়নের করমমুহুরী পাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা।

এ ঘটনায় হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম রাতেই অভিযান চালিয়ে নুরুল ইসলাম (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে।

আহত গোলাম কাদের হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে।

আহত অটোরিকশা চালক গোলাম কাদের বলেন, সোমবার রাত আনুমানিক নয়টার দিকে দুই যুবক আজিজনগর যাবার কথা বলে হারবাং স্টেশন থেকে যাত্রীবেশে আমার গাড়িতে উঠে।

প্রথমে তাঁরা আজিজনগর গিয়ে পুনরায় হারবাং কমরমুহুরীপাড়ার উদ্দেশ্য যেতে বলে।

আমি গাড়ি চালিয়ে কমরমুহুরীপাড়া এলাকায় পৌঁছালে তাঁরা হঠাৎ করে কাঠের বাটাম দিয়ে আমার মাথায় আঘাত করে।

একপর্যায়ে আমি গাড়ি ছিনতাইয়ের জন্য হামলা করছে বুঝতে পেরে শোর-চিৎকার দিই।

এ অবস্থায় আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারী দুবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, হারবাংয়ে অটোরিকশা ছিনতাই চেষ্টায় চালকের ওপর হামলার ঘটনাটি শুনে রাতেই ঘটনাস্থলে যাই।

পরে রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত নূরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অপরাপর ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর