শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে দেশীয় অস্ত্রসহ সিএনজি চালক গ্রেফতার

🗓 বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

👁️ ১৬১ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

👁️ ১৬১ বার দেখা হয়েছে

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ এক সিএনজি চালককে গ্রেফতার করেছে আর্মব্যাটালিয়ন পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ঈদগাঁও বাস স্টেশনের আনু মিয়া সিকদারের পেট্রোল পাম্প এলাকায় থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

এসময় সন্দেহজনকভাবে অবস্থানরত এক সিএনজি চালককে তল্লাশী করলে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সিএনজি চালকের নাম জাফর আলম (৩৭)। সে ঈদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত সিদ্দিক আহমদের ছেলে।

এ ব্যাপারে ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, এসআই বদিউল আমলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে অস্ত্রটি উদ্ধার হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে অন্য কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর