শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়ায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ

🗓 সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

👁️ ১৪৩ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

👁️ ১৪৩ বার দেখা হয়েছে

এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়া উপজেলাসদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলের একপর্যায়ে আধঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অংশগ্রহনকারী লোকজন। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে চকরিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলো চত্বর থেকে শুরু হয়।

জনস্বার্থ সংশ্লিষ্ট এই কর্মসুচিতে চকরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মিছিলটি চকরিয়া পৌরশহরের চিরিংগা থানা রাস্তার মাথা এলাকা প্রদক্ষিণ করে জনতা মার্কেট এলাকায় মহাসড়কে ব্যারিকেট দিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, আমরা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে আর মৃত্যুর মিছিল দীর্ঘ হোক সেটি চাইনা, অকালে মানুষের প্রাণহানি চাই না।

আমরা নিরাপদ সড়ক চাই, এ অবস্থায় অনিতিবিলম্বে মরণফাঁদ হিসেবে পরিণত হওয়া কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবি জানাচ্ছি সরকারের কাছে।

সমাবেশে বিক্ষোভ কর্মসূচির একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবদুল মজিদ ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রপ্রতিনিধি ইবরাহিম ফারুক সিদ্দিকী।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর