শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

🗓 বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

👁️ ১৩৯ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

👁️ ১৩৯ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারের টেকনাফ খানকার ডেইল এলাকায় অভিযান চালিয়ে নুর ফয়েজ (৩২) নামে এক যুবককে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বিজিবি।

তিনি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খানকার পাড়ার বাসিন্দা সৈয়দ আলমের পুত্র।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১০টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নুর ফয়েজের বসতবাড়ি মাদক মজুত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ১টি মোবাইল ফোন ও ১টি চাপাতিও উদ্ধার করা হয়।

ঘটনায় মাদক মামলা দায়ের করা হয়েছে, তাতে একই এলাকার মুসা আলমের পুত্র মোহাম্মদ শফিক (২৫)সহ অজ্ঞাতনামা আরও দু-একজনকে পলাতক আসামি করা হয়েছে।

গ্রেপ্তার আসমিকে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর