বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ দিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৮ জন উদ্ধার

🗓 মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

👁️ ৩৯৫ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

👁️ ৩৯৫ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: টেকনাফের বাহারছড়া দিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৮ জন উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ।

মঙ্গলবার ২৫ নভেম্বর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ২৫ নভেম্বর মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আভিযানিক দল মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বিচে অবস্থানরত মোট ২৮ জনকে উদ্ধার করে।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর