বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

🗓 বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

👁️ ২১৫ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

👁️ ২১৫ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন তিনটি পদ পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের চাকুরী নিয়মিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে টানা ১০ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনে নেমেছেন সারাদেশের মতো কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ে কর্মরত কর্মীরা।

মঙ্গলবার (২ডিসেম্বর) দুপুর বারোটা থেকে পরিবার কল্যাণ সহকারী সমিতি, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির আহ্বানে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন মাঠ পর্যায়ের কর্মীরা।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসুচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

কৈয়ারবিল ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরুন্নাহার মরিয়মের সভাপতিত্বে ও সাহারবিল ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জিসান সুলতান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি কক্সবাজার জেলা কমিটির সভাপতি মো. ইজ্জতুল আনোয়ার রোমেল।

এসময় আরও বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল মজিদ, আজিজুল মন্নান, পরিবার কল্যাণ সহকারী রোমানা বেগম, কুলসুম বেগম।

তাঁরা বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে আমাদের পদোন্নতি ও চাকুরির নিয়োগবিধি বাস্তবায়নের দাবিটি ঝুলে রাখা হয়েছে।

অথচ আমরা সরকারি আদেশ মেনে মাঠ পর্যায়ে পরিবারকল্যাণ সেক্টরে কাজ করছি, শ্রম দিয়ে যাচ্ছি।

এই প্রেক্ষপটে আমাদের চাকুরি জীবনের উদাহারণ হচ্ছে এমনই বিয়ে হয়েছে ঠিক, কিন্তু এখনো কাবিননামা হয়ইনি, আমরা আর কাবিননামা ছাড়া সংসার করতে চাইনা।

আমাদের চাকুরির নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন করা হোক এটাই চাই। শুধু আশ্বাস নয়, বাস্তব সম্মত একটি সমাধান চাই।

দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বেগবান হবে।

আন্দোলনকারীরা জানান, ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘সেবা সপ্তাহ’ কর্মসূচি তাঁরা বর্জন করবেন এবং আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত টানা ১০দিন সকাল দশটা থেকে বিকাল দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।

এর মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর ও সর্বাত্মক কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর