মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ৫ ঘণ্টা কাজ করে ৮ ঘণ্টার বেতন পাবেন : কুতুবদিয়া জনসভায় হামিদুর রহমান আযাদ

🗓 বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

👁️ ১৮৫ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

👁️ ১৮৫ বার দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে নারীরা কর্মক্ষেত্রে ৫ ঘণ্টা কাজ করেও ৮ ঘণ্টার পূর্ণ বেতন পাবেন।

মালিকপক্ষ প্রদান করবে ৫ ঘণ্টার বেতন এবং বাকি ৩ ঘণ্টার বেতন প্রদান করবে সরকার।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়ন জামায়াত আয়োজিত মহিলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মা-বোনদের কষ্টের কথা চিন্তা করেই জামায়াতে ইসলামী এ সিদ্ধান্ত নিয়েছে— যাতে তারা অতিরিক্ত সময় সন্তান লালন-পালনে ব্যয় করতে পারেন।”

উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি শিক্ষিকা হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন— উপজেলা জামায়াত আমীর ও সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, তারবিয়াত সেক্রেটারি, মাওলানা আব্দুস সাত্তার, ইউনিয়ন জামায়াত সভাপতি সৈয়দুল আলম প্রমুখ।

ড. হামিদ আযাদ বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে পূর্ববর্তী সরকারগুলোর আমলে নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন ইভটিজিং, স্ল্যাট শেইমিং, ধর্ষণসহ নানা ঘটনা ঘটেছে নিয়মিত।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না।”

জাতীয় রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদ রচিত হয়েছে। বিএনপি তাতে স্বাক্ষর করলেও এখন তারা সরাসরি এর বিরোধিতা করছে— যা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী।”

শেষে তিনি আগামী জাতীয় নির্বাচনে “দাঁড়িপাল্লা মার্কায়” ভোট দেওয়ার এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে সিদ্ধান্ত দেওয়ার জন্য সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর