বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় ইউএনওর প্রথম কর্মদিবসে অসহায় রোগীকে আর্থিক অনুদান

🗓 বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

👁️ ১৩৮ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

👁️ ১৩৮ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ জামশেদ আলম রানা।

দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই তিনি মানবিক উদ্যোগের মাধ্যমে কর্মজীবন শুরু করেছেন।

‎উপজেলা সমাজকল্যাণ পরিষদ, কুতুবদিয়া, কক্সবাজারের পক্ষ থেকে একজন গরীব ও অসহায় রোগীর চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ২,০০০/- (দুই হাজার) টাকা অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদ আলম রানা উপস্থিত থেকে সহায়তার কার্যক্রম তত্ত্বাবধান করেন।

‎এ সময় ইউএনও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্ব।

ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর