রোতাব চৌধূরী :: নানান আয়োজনে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে মহান বিজয় দিবস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার ও বধ্যভূমিতে পূষ্পার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান,ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ,সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল,বীর মুক্তিযোদ্ধা,প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন,ছাত্র প্রতিনিধিগণসহ সর্বস্তরের মানুষ।

পরে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে।
এতে পুলিশ,ফায়ার সার্ভিস এন্ড সি়ভিল ডিফেন্স,স্কাউট,গার্লসগাইডসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
এরপরে কুচকাওয়াজ ও ডিসপ্লে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।














