শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বাসের চাপায় প্রবাসী যুবক নিহত

🗓 মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

👁️ ৯৭ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

👁️ ৯৭ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: মো.শফিউল আলম আয়াস। বয়স ২৪। গত পাঁচ মাস আগে প্রবাস থেকে ছুঁটিতে দেশে এসেছেন। দুই মাস আগে নতুন বিয়ে করেন।

এর আগে কিনেন নতুন মোটরসাইকেল। সেই মোটরসাইকেল কাল হলো আয়াসের।

স্বাদের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান মো.শফিউল আলম আয়াস।

রবিবার (২১ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হাঁসেরদিঘী এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।

নিহত মো.শফিউল আলম আয়াস চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের নামার চিরিংগা এলাকার মো.সেলিম উদ্দিনের ছেলে।

তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার সাবেক কমিশনার মুজিবুল হক মুজিব।

তিনি বলেন, গত পাঁচ মাস আগে দুবাই থেকে ছুটিতে দেশে আসে আয়াস। বিদেশে থেকে আসার পরপর নতুন মোটরসাইকেল কিনে। গত ৩ মাস আগে খুব জাকজমকপূর্ণভাবে বিয়েও করেন। র

বিবার নিজে মোটরসাইকেল চালিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিলো বলে শুনেছি। পরে শুনতে পায় বাসের চাপায় আয়াস মারা গেছে। তার মৃত্যুতে পরিবার, বন্ধু ও এলাকার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী হাসান বলেন, যাত্রীবাহি একটি বাস কক্সবাজার থেকে চকরিয়ায় যাচ্ছিলো। এ

সময় বিপরীত দিকে থেকে আসা দ্রুত গতির মোটরসাইকেলের সাথে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী যুবক আয়াস।

পরে হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরিচয় নিয়ে জানতে পারি সে প্রবাসী ছিলো। গত পাঁচ মাস আগে দেশে ছুটিতে আসছে।

তিনি আরও বলেন, ঘাতক যাত্রীবাহি বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর