বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁকখালী নদী’র মোহনা থেকে যুবকের মরদেহ উদ্ধার

🗓 মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

👁️ ১১২ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

👁️ ১১২ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে সাথে থাকা মোবাইলের সিমের সূত্র ধরেই তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার বাঁকখালী নদীর মোহনায় মরদেহটি ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন, রামু থানার ওসি মুনিরুল ইসলাম ভুঁইয়া।

নিহত যুবকের মিনহাজ উদ্দিন তুষার (৩৫) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।

ওসি মুনিরুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে স্থানীয় লোকজন নদী তীরবর্তী সবজি ক্ষেতে কাজ করতে এলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

মরদেহটি উদ্ধারের পর তার পকেটে দুইটি মোবাইল পাওয়া যায়। বেলা ১১টার দিকে মোবাইলে থাকা সীমের তথ্য পর্যালোচনা করে শনাক্ত করা হয়েছে।

কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, পুলিশ ও পিবিআইয়ের একটির টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে, প্রাথমিক পরিচয় মিলেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নিহতের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ সূত্র জানিয়েছে, নিহতের পরিবারের সাথে আলাপ করে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এই বিভাগ এর আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬