শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে সিএনজি ও ডাম্পার সংঘর্ষে প্রাণ হারালো শিশু, আহত ৪

🗓 বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

👁️ ৮৩ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

👁️ ৮৩ বার দেখা হয়েছে

সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে ডাম্পার-সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. কাজল (১২) নামের শিশু প্রাণ হারিয়েছে।

সোমবার, ২৬ জানুয়ারি বিকাল ৩ টায় উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল স্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

​নিহত কাজল রামুর কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজির সাথে দ্রুতগামী ডাম্পারের সংঘর্ষ হলে গুরুতর আহত হন নিহত কাজল সহ ৫ জন।

এতে ঘটনাস্থলে প্রান হারান কাজল। আহত সিএনজি চালক সহ অন্যান্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সন্তানের এমন অকাল ও নির্মম মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা নুরুল আমিনসহ পরিবারের সদস্যরা।

একটি সাজানো পরিবারের হাসিখুশি কিশোরের এভাবে চলে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।

রামু হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দিন শিশু কাজলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর