শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ৯ কেজি গাঁজাসহ আটক ২

🗓 বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

👁️ ৭৫ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

👁️ ৭৫ বার দেখা হয়েছে

কামাল শিশির :: ‎​​কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।

‎ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর রাতে রামু বাইপাস ফুটবল চত্বর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
‎​
‎​পুলিশ সূত্রে জানা গেছে, রামু থানার এসআই (নিঃ) জয়নাল আবদীন ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নাহার ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেন।

রাত ২:৪৫ ঘটিকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘পূরবী’ পরিবহনের একটি বাসে (চট্ট-মেট্টো-ব-১৪-১২১৩) তল্লাশি চালানো হয়।

‎​তল্লাশিকালে বাসের ‘ডি-৩’ এবং ‘ডি-৪’ সিটে বসা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে। এসময় তাদের হেফাজত থেকে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎​
‎​আটককৃত ব্যক্তিরা হলেন:‎মোঃ আব্দুল্লাহ (৫০), পিতা- মৃত আব্দুল মবিন, সাং- ননিয়ারছড়া (০২নং ওয়ার্ড), কক্সবাজার পৌরসভা। তার ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং নুর হালিমা (১৯), পিতা- মোঃ ইছমাইল, সাং- রঙ্গীখালী (৭নং ওয়ার্ড), হ্নীলা ইউপি, টেকনাফ। তার লেডিস ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎​
‎​পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ৯ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) টাকা। পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই মাদকগুলো পাচার করা হচ্ছিল।

‎​থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং সকালেই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

‎​রামু এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর