শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন

🗓 শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ২৬ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ২৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(১৩ ফেব্রুয়ারি) :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ‘সুস্পষ্ট জয়ের’ পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

নরেন্দ্র মোদি তার পোস্টে লেখেন, ‘আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেয়ার জন্য মিস্টার তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই।

এ বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ।’

তিনি আরো লেখেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে।’

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রসর করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রইলাম।’

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর