বুধবার ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ : ইসি

🗓 শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৯৪ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৯৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(১ ফেব্রুয়ারি) :: ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন ইসির জনসংযোগ পরিচালক।

তিনি জানান, সারা দেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয়েছে।

এখনও কিছু বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত হিসাব আসা বাকি থাকলেও সামগ্রিক ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশেই স্থিতিশীল রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি।

কমিশনের কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ পরিসংখ্যান পরবর্তীতে প্রকাশ করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর