শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ মাস পর হাইকোর্টে জামিন পেলেন সাবেক এমপি বদি

🗓 বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৬৫ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৬৫ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এমপি আবদুর রহমান বদি হত্যাচেষ্টার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর হয়।

এর আগে, ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র‌্যাব বদিকে গ্রেপ্তার করেছিল।

মামলাটি গত জুলাই-আগস্টে দায়ের করা হয়েছিল।

আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণে তার পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

শাহীন আক্তার দুই দফায়ই ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর