রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার আইনজীবী সমিতি নির্বাচন : ১৭টি পদের ৭টিতেই আওয়ামীপন্থী জয়ী,জামায়াত ৬টি, বিএনপি ৪টিতে জয়ী

🗓 রবিবার, ০১ মার্চ ২০২৬

👁️ ৭৯ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০১ মার্চ ২০২৬

👁️ ৭৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে (২০২৬-২৭ সেশন) ১৭টি পদের মধ্যে সভাপতি সহ গুরুত্বপূর্ণ ৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি সমর্থিত) জয়লাভ করেছে।

আর দুই বছর পর প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল সহসাধারণ সম্পাদক  সাধারণ-হিসাব সহ ৭জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

অন্যদিকে জামায়াত সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয়লাভ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,২৮ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

এবারই প্রথম বিএনপি, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ সমর্থিত ৩টি প্যানেল পৃথকভাবে নির্বাচনে অংশ নেয়।

এদিন ৯৪৩টি ভোটের মধ্যে কাস্ট হয় ৮৯২ ভোট। ভোটের হার ৯৪.০৯%।

প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী মো: আহমদ কবির জানান,এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ এই তিন রাজনৈতিক ধারার পৃথক তিনটি প্যানেল ১৭টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।

দিনব্যাপী ব্যাপক নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাতে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নিয়ম মেনে সম্পন্ন হয়েছে।’

বিএনপি সমর্থিত প্যানেল থেকে জয়ীরা হলেন-অ্যাড আব্দুল মান্নান(সভাপতি), অ্যাড মোহাম্মদ আব্দুল্লাহ(সহ-সভাপতি), অ্যাড শওকত ওসমান(পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক) এবং অ্যাড আজিজুল করিম(নির্বাহী সদস্য)।

জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে জয়ীরা হলেন-অ্যাড আব্দুল বারী (সিনিয়র সহ-সভাপতি), অ্যাড মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী(সাধারণ সম্পাদক),অ্যাড জিয়াউদ্দিন মাহমুদ তমাল(সহ-সাধারণ সম্পাদক  সাধারণ),অ্যাড এ কে এম শাহজালাল চৌধূরী(নির্বাহী সদস্য), অ্যাড মোহাম্মদ নেজামুল হক(নির্বাহী সদস্য) এবং অ্যাড এস এম জসিম উদ্দিন(নির্বাহী সদস্য)।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে জয়ীরা হলেন-অ্যাড মো: মহিউদ্দিন (সহ-সাধারণ সম্পাদক  সাধারণ-হিসাব),অ্যাড রিদুয়ান আলী(অ্যাপায়ন সম্পাদক),অ্যাড নাহিদা খানম কক্সী(ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক),অ্যাড ইকবালুর রশীদ আমিন(সিনিয়র নির্বাহী সদস্য),অ্যাড জিয়া উদ্দিন আহমদ(সিনিয়র নির্বাহী সদস্য),অ্যাড পারভীন সুলতানা পিয়া(নির্বাহী সদস্য) এবং অ্যাড সেকাব উদ্দিন(নির্বাহী সদস্য)।

প্রসঙ্গত, ১৯০১ সালে স্থাপিত কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী পেশাজীবীদের প্রতিষ্ঠান কক্সবাজার আইনজীবী সমিতির সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ১ হাজার ২০০ জন।

অতীতে বিএনপি ও জামায়াতে ইসলামী যৌথ প্যানেল দিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করত।

তবে সরকার পতনের পর টানা দুই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল ছিল না। অন্তবর্তী সরকারের নানা বিধিনিষেধের কারণে গত দুই বছর নির্বাচনে অংশগ্রহন করেনি তারা।

কিন্তু ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর সারা দেশে আইনজীবী সমিতির নির্বাচনে নাটকীয় পরিবর্তন আসে। আওয়ামী লীগ সমর্থিত নেতারা পুনরায় সক্রিয় হয়ে ওঠেন। অনেক জেলায় তারা সংখ্যাগরিস্ট প্যানেলে জয়লাভও করে।

এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচনেও জয়ের আশায় আওয়ামী লীগ সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় নামে। যদিও দুটি পদ থেকে প্রার্থীরা তাদের নাম প্রত্যাহার করে।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর