রবিবার ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে বন্দি মুক্তি ও প্রত্যাবাসনে প্রস্তুতি শুরু করবে ICRC

🗓 রবিবার, ১৭ মে ২০২৬

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৭ মে ২০২৬

👁️ ৩ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(১৭ মে) :: ইয়েমেনের সংঘাতে জড়িত পক্ষগুলোর মধ্যে বন্দিদের মুক্তি, স্থানান্তর এবং নিজ দেশে ফেরানোর বিষয়ে নতুন সমঝোতাকে স্বাগত জানিয়েছে International Committee of the Red Cross (আইসিআরসি)।

১৭ মে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, এই অগ্রগতি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন থাকা বহু পরিবারের জন্য স্বজনদের সঙ্গে পুনর্মিলনের আশার দ্বার আরও উন্মুক্ত করেছে।

জর্ডানের আম্মানে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনাকে একটি গুরুত্বপূর্ণ মানবিক অগ্রগতি হিসেবে দেখছে আইসিআরসি।

ইয়েমেনবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের দপ্তর ও আইসিআরসির যৌথ উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

ইয়েমেনে আইসিআরসির প্রধান প্রতিনিধি ক্রিস্টিন সিপোলা বলেন, “এই সমঝোতা বহু পরিবারকে তাদের প্রিয়জনদের কাছে ফিরে পাওয়ার আরও কাছাকাছি নিয়ে এসেছে।

দীর্ঘ প্রতীক্ষা ও উদ্বেগের মধ্যে থাকা মানুষদের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

তিনি জানান, যেসব বন্দিকে মুক্তি, স্থানান্তর ও প্রত্যাবাসনের আওতায় আনা হবে, তাদের পরিচয় ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে আইসিআরসি এখন পুরো মানবিক কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।

আইসিআরসি বলছে, পরবর্তী ধাপে চুক্তির আওতাভুক্ত সব বন্দির কাছে পূর্ণ ও বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

সংস্থাটি প্রত্যেক বন্দির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে নিশ্চিত হতে চায় যে, তারা স্বেচ্ছায় এই প্রক্রিয়ায় অংশ নিতে সম্মত রয়েছেন।

এর মাধ্যমে পুরো কার্যক্রম নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

ক্রিস্টিন সিপোলা আরও বলেন, “আমরা সংশ্লিষ্ট সব পক্ষের পূর্ণ সহযোগিতা আশা করছি, যাতে দ্রুত প্রস্তুতি শুরু করা যায় এবং পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।”

এদিকে, এই সমঝোতায় পৌঁছাতে ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রশংসা করেছে আইসিআরসি।

একই সঙ্গে ইয়েমেনবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের দপ্তরের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা আয়োজনের জন্য জর্ডান সরকারকেও ধন্যবাদ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর