নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরি একটি এলজি ও তিনটি তাজা কার্তুজসহ জিয়াউদ্দিন ওরফে হানিফ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকায় নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়াউদ্দিন ওই এলাকার আবুল বশরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জিয়াউদ্দিনের বসতঘরে অভিযান চালিয়ে তল্লাশি করা হয়।
এ সময় একটি দেশীয় তৈরি এলজি ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পরে অস্ত্র ও কার্তুজসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।













