বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের বন্দরে হুথিদের হামলা

🗓 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে।

হুথি-সমর্থিত আল মাসিরাহ টেলিভিশন চ্যানেলে ইয়েমেনের হোদাইদাহ বন্দরে সৌদি আরবের নতুন করে হামলার খবর প্রকাশের পর সৌদি বন্দরগুলোতে হুথিদের এই হামলার ঘটনা ঘটে।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) হুথিরা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, হোদাইদাহ বন্দরে হামলা হলে সৌদি আরবের বন্দরগুলোতে পাল্টা হামলা চালানো হবে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, বুধবার জিজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।

জোটের পক্ষ থেকে বলা হয়, হামলায় কী ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি হুথি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে জোটের বাহিনী।

তিনি আরও জানান, ড্রোনটি ধ্বংসের পর এর ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জোটের এই বিবৃতি প্রকাশের পর ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এরপর সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা রিয়াদ অভিমুখে ছোড়া হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে।

এর আগে মঙ্গলবার রিয়াদের আর্থিক জেলার একটি আকাশচুম্বী ভবনে হুথিদের ড্রোন হামলায় অন্তত ১১ জন আহত হন। ওই ঘটনার পর সৌদি আরবের রাজধানীকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয়।

সাম্প্রতিক এসব ঘটনা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

ইয়েমেনে আমদানি হওয়া পণ্যের প্রায় ৯০ শতাংশই হোদাইদাহ বন্দরের মাধ্যমে প্রবেশ করে। ফলে বন্দরটি বন্ধ হয়ে গেলে ইয়েমেনের মানবিক পরিস্থিতি চরম সংকটের মুখে পড়তে পারে। হোদাইদাহ বন্দরে সৌদি আরবের সাম্প্রতিক কয়েকটি হামলায় পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত স্টোরেজ ট্যাংক ও ক্রেনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

এই বিভাগ এর আরো খবর

মিয়ানমারের বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পেকুয়ায় এলজি-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সৌদি আরবের বন্দরে হুথিদের হামলা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে BCRSR প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

উখিয়ায় ৪ রোহিঙ্গাকে ৬ মাসের কারাদণ্ড

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর