শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন

🗓 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

👁️ ৬ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস,উখিয়া :: কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন অবশেষে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন বন্ধ করা হয়।

কেসিংয়ের সঙ্গে সংযুক্ত বিশেষ ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের নির্গমন পথ পরিবর্তন করে এ সাফল্য আসে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

বাপেক্সের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন বন্ধ হলেও কূপের কাজ এখনো শেষ হয়নি। পরবর্তী ধাপে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে কূপটি আরও ১ হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে।

খনন কাজের সময় ভূগর্ভস্থ চাপ নিয়ন্ত্রণে রাখতে মাড বা বিশেষ কাদামিশ্রণ ব্যবহার করা হবে।

বাপেক্স জানায়, ১ হাজার ফুট পর্যন্ত খনন সফলভাবে সম্পন্ন হলে কূপের ফরমেশন প্রেশার বা ভূগর্ভস্থ গ্যাসের চাপের ভারসাম্য বজায় রেখে প্রয়োজনীয় মাড প্রয়োগ করা হবে।

এরপর ভূগর্ভস্থ গ্যাসের নির্গমন পথ তৈরি করা হবে। পরবর্তী সময়ে জিওলজিক্যাল ও সিসমিক সার্ভে পরিচালনা করে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও মূল্যায়ন করা হবে।

এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কূপটিতে গ্যাসের সম্ভাবনা যাচাই করে পরবর্তী অনুসন্ধান কার্যক্রম নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে হঠাৎ মাটির নিচ থেকে গ্যাস উদ্‌গিরণ শুরু হয়।

একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গ্যাসে আগুন ধরে যায়। পরে কূপের বিভিন্ন স্থান দিয়ে গ্যাস বের হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এরপর থেকে টানা এক মাস ধরে আগুন জ্বলছিল।

আগুন নিয়ন্ত্রণে আনতে বাপেক্সের বিশেষজ্ঞরা বিভিন্ন কারিগরি পদক্ষেপ নেন।

সর্বশেষ ৩০ ইঞ্চি কেসিং স্থাপন এবং এর সঙ্গে ডাইভার্ট লাইন সংযুক্ত করে গ্যাস নির্গমনের ব্যবস্থা করা হয়। এতে কূপের বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন বন্ধ করা সম্ভব হয়।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার অর্থ কূপটির গ্যাসের মজুত বা বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত হওয়া নয়।

খননকাজ, ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এই বিভাগ এর আরো খবর

ঈদগাঁওতে মহাসড়ক অবরোধের চেষ্টা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মিয়ানমারের বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পেকুয়ায় এলজি-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সৌদি আরবের বন্দরে হুথিদের হামলা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর