শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু : রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার প্রত্যয়

🗓 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানির সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এম খালেকুজ্জামান।

এ সময় জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের কর্মসূচির শুরুতে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেন।

প্রদর্শনীতে স্থানীয় খামারিদের উৎপাদিত বিভিন্ন প্রাণিজ পণ্য, আধুনিক খামার ব্যবস্থাপনা, গবাদিপশু ও পোলট্রি পালনসংক্রান্ত উদ্যোগ এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাময় বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

May be an image of dais and text

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের বর্তমান অবস্থা, খামারিদের নানা সমস্যা ও সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পশু-পাখির রোগ প্রতিরোধ, উন্নত জাতের বিস্তার এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় খামারিদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো, উৎপাদন খরচ কমানো এবং প্রাণিজ পণ্যের বাজার সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের কৃষি অর্থনীতি, গ্রামীণ কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে এ খাত মানুষের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অসংখ্য মানুষের জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি করছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা এ খাতকে আরও গতিশীল করতে পারে।

তারা আরও বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা অর্জন করতে হলে উৎপাদনের গুণগত মান নিশ্চিত করা, রোগমুক্ত পশু-পাখি পালন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সমন্বয়, খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজন খামারি ও উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরার কার্যকর সুযোগ সৃষ্টি করবে। কক্সবাজারের স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান সম্প্রসারণেও পরিকল্পিত প্রাণিসম্পদ উন্নয়ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের এ আয়োজনের মধ্য দিয়ে আধুনিক, নিরাপদ ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার পাশাপাশি খামারিদের আরও উৎসাহিত করার প্রত্যাশা করা হচ্ছে।

May be an image of one or more people

এই বিভাগ এর আরো খবর

ঈদগাঁওতে মহাসড়ক অবরোধের চেষ্টা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মিয়ানমারের বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পেকুয়ায় এলজি-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সৌদি আরবের বন্দরে হুথিদের হামলা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর