এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কেক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেছেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা,গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারীসহ গ্রাম আদালত সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালতে চলমান কার্যক্রম, মামলা নিষ্পত্তির অগ্রগতি,সেবার মানোন্নয়ন,জনসচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ পর্যায়ে দ্রুত ও সহজ বিচার নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি গ্রাম আদালতকে আরো কার্যকর,গতিশীল,জনবান্ধব করে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এর মাধ্যমে সাধারণ মানুষ কম খরচে ও স্বল্প সময়ে ন্যায়বিচার পাচ্ছেন,ফলে আদালতের ওপর চাপ ও কমছে।
ঈদগাঁও উপজেলায় স্থায়ীভাবে উপজেলা নির্বাহী অফিসার পদায়ন হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ফিরছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
একইসঙ্গে জন্ম,মৃত্যু নিবন্ধন সংশোধন কার্যক্রম পুনরায় চালু হওয়ায় সাধারণ সেবা গ্রহীতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।












