নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
রবিবার তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের খোঁজখবর নেন।
এ সময় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, “কুতুবদিয়া একটি দ্বীপাঞ্চল হওয়ায় এখানকার মানুষ নানা সীমাবদ্ধতার মধ্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
তাই দ্বীপবাসীর জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি হাসপাতালের বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন এবং পর্যায়ক্রমে সেবার মান উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।












