বুধবার ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এমপি কাজলের সহায়তা

🗓 মঙ্গলবার, ১৯ মে ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৯ মে ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলায় নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

মাননীয় সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজলের বরাদ্দ থেকে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জানা যায়, তিন উপজেলার ১৭৫ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে ৪ হাজার টাকা করে মোট ৭ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।

এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৮৯ জন, রামু উপজেলায় ৫৬ জন, ঈদগাঁও উপজেলায় ৩০ জন এ সহায়তা পেয়েছেন।

এছাড়া ঈদের আগে তিন উপজেলায় মোট ৬০ টন ত্রাণ চাল ২ হাজার ৪০০ পরিবারের মাঝে ২৫ কেজি করে বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে সহায়তা বণ্টনে ঈদগাঁও উপজেলার তুলনামূলক কম বরাদ্দ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এই বিভাগ এর আরো খবর

বুধবার, ২০ মে ২০২৬

বাড়ছে সরকারের ঋণনির্ভরতা

বুধবার, ২০ মে ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর