বুধবার ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ৯ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার

🗓 মঙ্গলবার, ১৯ মে ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৯ মে ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামিকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

যৌথ অভিযানে গ্রেফতার হওয়া আসামির নাম মোঃ নবী হোছন (৫২)।

র‌্যাব জানায়, গত ১৮ মে বিকেল ৪টার দিকে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ) এবং র‌্যাব-৭ এর সিপিএসসি (চট্টগ্রাম) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রীজঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত নবী হোছনের বাড়ি টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইটেং পাড়া (আহমদ ঘোনা) এলাকায়। তিনি মৃত মতলবের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ঘটনার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি এবং চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

বুধবার, ২০ মে ২০২৬

বাড়ছে সরকারের ঋণনির্ভরতা

বুধবার, ২০ মে ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর