বুধবার ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

🗓 মঙ্গলবার, ১৯ মে ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৯ মে ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

এসএম জোবাইদ,পেকুয়া :: “জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে সারাদেশের ন্যায় পেকুয়াতে উদ্বোধন হল তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা।

১৯ মে (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​

এর আগে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী এ ‘ভূমি সেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। ১৯ই মে থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ই মে পর্যন্ত চলবে।

৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয় এর সভাপতিত্বে ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আবুজার সোহাগ, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এইচ এম বদিউল আলম জিহাদী, উপজেলা প্রকৌশলী নবী হোছাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহউদ্দিন।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সেবা প্রার্থীরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আগে ভূূমি অফিস চত্বর থেকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের কার্যক্রম শুরু করে।

মেলার উদ্বোধন অনুষ্টানে কোরআন তেলোয়াত করেন জিয়াউর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহামুদুল্লাহ, বক্তব্য রাখেন সার্ভেয়ার ইউনুস মিয়া, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনসারী, শেখ আহমদ।

প্রধান অতিথির ​বক্তব্যে ইউ এনও বলেন, “বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় সম্পূর্ণ ডিজিটাল ও সহজ উপায়ে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।

ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন আধুনিক সেবার মাধ্যমে এখন মানুষ ঘরে বসেই নির্বিঘ্নে সেবা পাচ্ছেন।

ভূমি মেলা ও সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে এই ডিজিটাল সেবাগুলো সম্পর্কে সচেতন করা এবং কোনো প্রকার হয়রানি ছাড়া দ্রুত সেবা নিশ্চিত করা। ​

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার মূল লক্ষ্য নাগরিকদের নতুন ডিজিটাল সেবার সঙ্গে পরিচিত করা এবং সরাসরি সেবা প্রদান করা।

প্রান্তিক পর্যায়ে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয় সভাপতির বক্তব্য এ বলেন ভূমি অফিসে কর্মচারী সংকট থাকাও পর পেকুয়াবাসীকে ভূৃমিসেবা দিয়ে যাচ্ছি।

এ মেলার মাধ্যমে সকলকে একটা ম্যাসেজ দিতে চাই সেটি হচ্ছে দালাল কিংবা বাটপারের খপ্পরে না পড়ে সরাসরি ভূমি নিয়ে কোন সমস্যা থাকলে আমার অফিসে যোগাযোগ করবেন।

ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন আধুনিক সেবার মাধ্যমে এখন মানুষ ঘরে বসেই নির্বিঘ্নে সেবা পাচ্ছেন।

এই বিভাগ এর আরো খবর

বুধবার, ২০ মে ২০২৬

বাড়ছে সরকারের ঋণনির্ভরতা

বুধবার, ২০ মে ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর