বুধবার ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশে বিএনপির আনন্দ মিছিল

🗓 মঙ্গলবার, ১৯ মে ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৯ মে ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এম বাহাদুর শাহ এর নেতৃত্বে উপজেলা সদরে এ আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা সদরে এসে শেষ হয়।

এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পরে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা পেকুয়া পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশকে এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ পৌরসভা বাস্তবায়নের মাধ্যমে পেকুয়ায় পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এসময় তারা স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁর আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই পেকুয়া পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশ সম্ভব হয়েছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, পেকুয়া সদর পশ্চিমজোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ আজাদ, সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, পেকুয়া উপজেলা তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবদীন, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহাসান উল্লাহ, উপজেলা ওলামা দলের সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি ওসমাণ গণি এবং উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হারুন অর রশিদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

বুধবার, ২০ মে ২০২৬

বাড়ছে সরকারের ঋণনির্ভরতা

বুধবার, ২০ মে ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর