বুধবার ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদে ফিরছেন মরিনহো

🗓 মঙ্গলবার, ১৯ মে ২০২৬

👁️ ৩২ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৯ মে ২০২৬

👁️ ৩২ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ইউরোপীয় ফুটবলে আবারও এক প্রত্যাবর্তনের গল্প লেখা হতে চলেছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরছেন হোসে মরিনহো।

দলবদল বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে পর্তুগিজ এই কোচের মৌখিক চুক্তি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে।

দুই বছরের চুক্তিতে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা যাবে তাকে। এখন কেবল কাগজপত্রের আনুষ্ঠানিকতা বাকি।

৬২ বছর বয়সী মরিনহো বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকার প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন।

সংবাদ মাধ্যমের খবর, চলতি মৌসুমের শেষ ম্যাচটি খেলেই লস ব্লাঙ্কোসদের ডেরায় যোগ দেবেন তিনি।

সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির সঙ্গে তার আর্থিক সমঝোতাও সম্পন্ন হয়েছে।

তবে চুক্তি মেয়াদের আগে মরিনহোকে ছাড়িয়ে আনতে বেনফিকাকে প্রায় ৬ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ গুনতে হতে পারে রিয়াল মাদ্রিদকে।

রিয়াল মাদ্রিদের ডাগআউট অবশ্য মরিনহোর জন্য একদমই নতুন নয়। এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিন বছর দলটির ম্যানেজার ছিলেন তিনি।

সেই সময় বার্সেলোনার আধিপত্য রুখে দিতে তখনকার বার্সা বস পেপ গার্দিওলার সঙ্গে মরিনহোর তুমুল রেষারেষি ইউরোপীয় ফুটবলের রোমাঞ্চকর অধ্যায় হয়ে আছে।

মরিনহোর অধীনে রিয়াল লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল। শুধু ট্রফিই নয়, রিয়ালের ড্রেসিংরুমে আপসহীন মানসিকতা গেঁথে দিয়েছিলেন তিনি।

ক্রিশ্চিয়ানো রোনালদো, সার্জিও রামোস, জাবি আলোনসোদের নিয়ে গড়া তার সেই বিধ্বংসী দলটিকে অনেকেই পরের এক দশকে রিয়ালের ইউরোপীয় রাজত্বের আসল ভিত্তি বলে মনে করেন।

মরিনহোর ফেরার খবর চাউর হতেই বার্নাব্যুতে এই মাস্টারমাইন্ডকে দেখার অপেক্ষায় ভক্তরা। এখনও ক্লাবের পক্ষ থেকে অফিশিয়াল কোনো ঘোষণা আসেনি।

তবে অভ্যন্তরীণ সব কাজ সম্পন্ন হওয়ায় যেকোনো মুহূর্তে আসতে পারে অফিসিয়াল ঘোষণা।

এই বিভাগ এর আরো খবর

বুধবার, ২০ মে ২০২৬

বাড়ছে সরকারের ঋণনির্ভরতা

বুধবার, ২০ মে ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর