বুধবার ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৩

🗓 বুধবার, ২০ মে ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২০ মে ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায় সুফিয়া (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচলরত একটি ডাম্পার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পথচারীদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়।

নিহত সুফিয়া টেকনাফ উপজেলার মুশকালিপাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী। তার বাবার নাম সিদ্দিক।

দুর্ঘটনায় আহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ এর বাসিন্দা মুবিনা খাতুন (৪৫), টেকনাফের মুশকালিপাড়ার জিয়াবুল (১৮) এবং ক্যাম্প-৭ এর চার বছর বয়সী শিশু মো. হাফিজ।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী মো. সাত্তার জানান, দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, দুর্ঘটনাকবলিত ডাম্পারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগ এর আরো খবর

বাড়ছে সরকারের ঋণনির্ভরতা

বুধবার, ২০ মে ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর