সংবাদ বিজ্ঞপ্তি : সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালন করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে কক্সবাজার শহরের লালদিঘীর পাড়্থ ব্রাহ্মমন্দির মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক চঞ্চল দাশ গুপ্তের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ও জেলা সংখ্যালঘু মোর্চার আহব্বায়ক অ্যাডভোকেট রনজিৎ দাশ, ঐক্য পরিষদের সহসভাপতি ও সাবেক প্যানেল মেয়র রাজ বিহারী দাশ,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. পরিমল কান্তি দাশ,স্বপন গুহ,আইনজীবি ঐক্য পরিষদের সদস্য সচিব ও সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মা, চকরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ, মহিলা ঐক্য পরিষদের সভাপতি দিপ্তী শর্মা, যুগ্ম সম্পাদক মা টিন টিন,ঐক্য পরিষদের সিনিয়র সদস্য অ্যাডভোকেট অশোক আচার্য্য, চকরিয়া পূজা উদযাপন পরিষদের সহসভাপতি লিটন দাশ প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রান্তিকালে সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ১৯৮৮ সালের ২০ মে প্রতিষ্ঠা পায়। তৎকালিন এরশাদ সরকার ৭২’ এর সংবিধান থেকে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনার অন্যতম ধর্ম নিরপেক্ষতাকে পঞ্চম ও অষ্টম সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়।
বক্তারা বলেন, রাষ্ট্র কখনো ধর্ম পালন করেনা। ধর্ম মানুষের জন্য, তাই ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে রাষ্ট্রীয়ভাবে বৈষম্য ও নির্যাতনকে প্রশ্রয় দেয়া হয়। যার ফলশ্রুতিতে দেশের মন্দির, পেগড়া, গীর্জা, উপস্থাপনালয়ের পবিত্রতা নষ্ট সহ সংখ্যালঘু সম্প্রদায়কে নানা নির্যাতন- নিপীড়নের স্বীকার হতে হয়।
বক্তারা আরো বলেন, রাষ্ট্রকে অবশ্যই সকল বৈষম্য দূর করে সকল নির্যাতন, নিপীড়নবন্ধ করে সংখ্যালঘুদের সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে।বক্তারা বলেন, সকল ধর্মের মানুষের অধিকার সমুন্নত রাখতে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু এখনো দেশের নানাপ্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন।আমরা চাই এ নিপীড়ন বন্ধ হোক এবং সমমর্যাদা, সমঅধিকার ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে মিষ্টি মূখ করে আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হয়।













