কক্সবাংলা ডটকম(৫ জুন) :: বাংলাদেশ ও ভারতের বাজারে মোটোরোলা তাদের নতুন প্রিমিয়াম স্মার্টফোন Motorola Edge 70 Pro+ লঞ্চ করেছে।
কয়েক সপ্তাহ আগেই বাজারে মোটোরোলা লঞ্চ করেছিল Edge 70 Pro।
এ বার আরও উন্নত ফিচার নিয়ে হাজির হলো এই নতুন মডেল।
এটি প্যান্টন কফি, স্ট্রমি সি, এবং প্যান্টন জ়িনফ্যান্ডেল—এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
কী কী ফিচার রয়েছে এই ফোনটিতে?
এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির 1.5K Extreme AMOLED ডিসপ্লে।
যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ়, HDR10+ সাপোর্ট করে এবং সর্বোচ্চ ৫,২০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস প্রদান করে।
ফলে রোদেও স্ক্রিনটি স্পষ্ট ভাবে দেখতে পারবেন আপনি।
এ ছাড়া ভেজা হাতে ব্যবহার করার সুবিধার জন্য ‘Water Touch’ প্রযুক্তিও রয়েছে।
ধুলো ও জল প্রতিরোধে ফোনটি IP68 ও IP69 রেটিং এবং MIL-810H ডিউরেবিলিটি সার্টিফিকেশন পেয়েছে।
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটের ডাইমেনসিটি ৮৫০০ এক্সপ্রেস প্রসেসর, যা ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি।
মোটোরোলার তরফ থেকে দাবি করা হয়েছে, এই চিপসেট খুবই উন্নত। এর সঙ্গে রয়েছে ১২ জিবি LPDDR5X RAM এবং ২৫৬ জিবি UFS 4.1 স্টোরেজ।
দীর্ঘ সময় গেমিং বা ভারী কাজের সময় ফোন ঠান্ডা রাখতে এখানে ভেপার চেম্বার কুলিং সিস্টেমও দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনটির অন্যতম বড় আকর্ষণ এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
এতে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-710 প্রধান ক্যামেরা রয়েছে, যা OIS (Optical Image Stabilisation) সমর্থন করে।
এ ছাড়া ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দিয়ে ৩ গুণ অপটিক্যাল জ়ুম এবং ৫০ গুণ ডিজিটাল জ়ুম করা যাবে।
সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য সামনের দিকে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা দেওয়া হয়েছে।
ফোনটির ভিডিয়ো রেকর্ডিং ও অডিয়ো কোয়ালিটিও খুব ভালো।
ব্যাটারির দিক থেকেও Edge 70 Pro+ বেশ শক্তিশালী। এতে রয়েছে ৬,৫০০mAh ব্যাটারি, যা ৯০W ফাস্ট চার্জিং এবং ১৫W ওয়্যারলেস চার্জিংকে সাপোর্ট করে।
এ ছাড়া রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে, ফলে প্রয়োজনে অন্য ডিভাইসও চার্জ করা যাবে।
ফোনটির দাম কত?
বাংলাদেশ ও ভারতীয় বাজারে এই স্মার্টফোনটির দাম ৪৭,৯৯৯ টাকা। ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ লঞ্চ অফারও।
ডিসকাউন্ট চলাকালীন এই স্মার্টফোন কিনলে ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বা এক্সচেঞ্জ বোনাস পাবেন ক্রেতারা।
১১ জুন থেকে ফ্লিপকার্ট এবং মোটোরোলার অনলাইন স্টোরে এই স্মার্টফোনটি কেনা যাবে।
Motorola Edge 70 Pro+এর বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপের সমন্বয়ে একটি প্রিমিয়াম স্মার্টফোন।
যাঁরা গেমিং, ফটোগ্রাফ এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চান, তাঁদের জন্য এটি একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।














