মোঃ রেজাউল করিম ,ঈদগাঁও :: ঈদগাঁওতে বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়নাধীন Building Community Resilience & Self-Reliance (BCRSR) প্রকল্পের আওতায় EGPP+ কার্যক্রম নিয়ে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের BCRSR প্রকল্পের পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ নাজমুল আবেদিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা।
সভায় প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার নিয়ে আলোচনা করা হয়।
এতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অংশ নেন।













