বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমানসহ ৪ জনকে জেল হাজতে প্রেরণ

🗓 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: সিলেটে গ্রেপ্তার হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির দুই ভাইসহ চারজনকে কক্সবাজার আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

শাওনের সঙ্গে রয়েছেন বদির ভাই আব্দুস শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।

বৃহস্পতিবার সকালে সড়কপথে পুলিশের ভ্যানে কঠোর পাহারায় তাঁদের কক্সবাজার আদালতে নেওয়া হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে তাৎক্ষণিকভাবে তাঁদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অহিদুর রহমান জানান, গ্রেপ্তারের পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেট রওনা হয়।

বুধবার তারা আসামিদের বুঝে নিয়ে রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজার পৌঁছায়।

তিনি জানান, কক্সবাজারে আনার পর চারজনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে তোলা হয়। আদালত প্রক্রিয়া শেষে টেকনাফের সহিংসতা ও নাশকতার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এই চার আসামিকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলেও তাঁদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকতে পারে। সেসব মামলার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তাঁদের রিমান্ডও চাওয়া হবে।’

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এই বিভাগ এর আরো খবর

মিয়ানমারের বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পেকুয়ায় এলজি-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সৌদি আরবের বন্দরে হুথিদের হামলা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে BCRSR প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

উখিয়ায় ৪ রোহিঙ্গাকে ৬ মাসের কারাদণ্ড

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর