বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাত সর্দার ধরতে অভিযানে গিয়ে উল্টো বাড়ি ভাংচুর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ

🗓 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

এম.জিয়াবুল হক,চকরিয়া :: খুন, ডাকাতি, ছিনতাইসহ ১৯ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের হোতা তৌহিদুল ইসলামকে গ্রেফতার করতে গত তিনমাস ধরে হন্য হয়ে খুঁজছিলেন কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ। এরইমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হন বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থান করছে আলোচিত ডাকাত সর্দার তৌহিদ।

এরই অংশ হিসেবে গত ১৭ নভেম্বর রাতে সেখানে ডাকাত তৌহিদকে ধরতে অভিযান চালাতে গিয়ে এখন উল্টো বাড়ি ভাংচুর-লুটপাটের তকমায় পরিকল্পিত মামলার আসামি হয়েছেন চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ছাড়াও অভিযান টিমের পুলিশের সাত সদস্য।

তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি এবং অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের বক্তব্যে উঠে এসেছে, অভিযানের লক্ষ্যবস্তু ফাইতংয়ের ওই বাড়িটি ডাকাত তৌহিদের হলেও সেটি তার শ্যালক সৌদি প্রবাসী রিয়াদ উদ্দিনের বাড়ি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। যার বদৌলতে পুলিশের সেইদিনের অভিযানকে বিতর্কিত করে ভবিষ্যতে ডাকাতবিরোধী অভিযান বাধাগ্রস্ত করতেই এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

গত ২৩ নভেম্বর লামা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চকরিয়া থানার ওসিসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান, এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে। মামলার নম্বর সিআর ৩৪২/২৬। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য এসআরবির অধিনায়ককে (সিও) নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে অভিযোগে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লামা উপজেলার ফাইতং ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ। এ সময় রাস্তার দুই পাশে প্রতিবন্ধকতা তৈরি করে একটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালানো হয়। পরে ভবন থেকে লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ভবনটির মালিক সৌদি আরব প্রবাসী রিয়াদ। তবে স্থানীয় সূত্রের দাবি, আলোচিত ডাকাত তৌহিদের শ্যালক হচ্ছে প্রবাসি রিয়াদ। ফাইতং এলাকায় তৌহিদের দুটি বাড়ি রয়েছে। এর একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এড়াতে প্রবাসী রিয়াদের বাড়ি হিসেবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তৌহিদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত ১৯টি মামলা রয়েছে। তাঁর শ্যালক রিয়াদের বিরুদ্ধেও ডাকাতি এবং অর্থ পাচারসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চকরিয়া থানার একাধিক পুলিশ কর্মকর্তার দাবি, আলোচিত ডাকাত সর্দার তৌহিদ ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চালাতে গেলে ফাইতংয়ের সেই বাড়িটির মালিকানা নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করার বিষয়টিও ডাকাতবিরোধী অভিযানকে বিতর্কিত করার কৌশল কিনা খতিয়ে দেখার দাবি তুলেছেন সেইদিন অভিযানে যাওয়া পুলিশ সদস্যরা।

এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আরিফুর রহমানের দাবি, ফাইতংয়ের ওই বাড়িটি ডাকাত তৌহিদের। তৌহিদ একজন আন্তঃজেলা ডাকাত দলের হোতা। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ অন্তত ১৯টি মামলা রয়েছে। চকরিয়া মাতামুহুরীতে বেশিরভাগ বাড়ি এবং সড়ক ডাকাতির ঘটনায় তৌহিদ ও তাঁর সহযোগীরা জড়িত।

তিনি বলেন, এলাকার অপরাধপ্রবণতার লাগাম টানার অংশ হিসেবে পুলিশ প্রতিদিনই ডাকাত তৌহিদকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। সর্বশেষ গত ১৬ নভেম্বর রাতে ফাইতংয়ের অবস্থান করছে গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কোন বাড়িঘর ভাংচুর বা লুটপাট করেনি পুলিশ। তবে সেইদিনের পুলিশি অভিযান প্রশ্নবিদ্ধ করার জন্য আদালতে এ মামলাটি করেছে তৌহিদের শ্যালকের পরিবার।

এদিকে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বাড়িটি রিয়াদের, আবার কেউ তৌহিদের বলে দাবি করছেন। গত পাঁচ বছর ধরে সেখানে বাড়িটির নির্মাণকাজ চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এই বিভাগ এর আরো খবর

মিয়ানমারের বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পেকুয়ায় এলজি-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সৌদি আরবের বন্দরে হুথিদের হামলা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে BCRSR প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

উখিয়ায় ৪ রোহিঙ্গাকে ৬ মাসের কারাদণ্ড

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর