রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

AI এর যুগে চাকরি বাঁচানোর উপায়

🗓 শুক্রবার, ০৫ জুন ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৫ জুন ২০২৬

👁️ ২৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(৫ জুন) :: নতুন প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত বদলে দিচ্ছে চাকরির বাজার। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের পেছনে এআই ব্যবহারের কথা বলছে।

বিশেষ করে যেসব কাজ তথ্য বিশ্লেষণ, হিসাব-নিকাশ, রিপোর্ট তৈরি বা কোড লেখার মতো বুদ্ধিনির্ভর, সেসব পেশা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, মানুষের প্রয়োজন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। বরং কিছু দক্ষতা গড়ে তুললে নিজের চাকরিকে আরও নিরাপদ রাখা সম্ভব।

নিজের কাজের ধরন বুঝুন

প্রথমেই খেয়াল করুন, আপনার দৈনন্দিন কাজগুলো কী ধরনের। অনেক চাকরিই আসলে বিভিন্ন ছোট ছোট কাজের সমষ্টি।

যেসব কাজ নিয়ম মেনে বারবার একইভাবে করা হয়। যেমন তথ্য এন্ট্রি, হিসাব মিলানো, ব্যয় প্রতিবেদন তৈরি বা নিরীক্ষাসংক্রান্ত কাজ। এসব কাজ এআই সহজেই করতে পারে।

অন্যদিকে যেসব পেশায় সরাসরি মানুষের উপস্থিতি প্রয়োজন, যেমন স্বাস্থ্যসেবা, আতিথেয়তা খাত বা কারিগরি কাজ। সেখানে এআই ও রোবটের মাধ্যমে পুরোপুরি মানুষকে প্রতিস্থাপন করা এখনো অনেক দূরের বিষয়।

এমন দক্ষতা বাড়ান, যা এআইয়ের পক্ষে কঠিন

এআই তথ্য বিশ্লেষণ ও পুনরাবৃত্তিমূলক কাজ ভালো করতে পারে। কিন্তু মানুষের আবেগ বোঝা, সম্পর্ক তৈরি করা বা দলগত পরিবেশের জটিলতা অনুধাবন করার ক্ষেত্রে এখনো পিছিয়ে।

তাই যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, সমস্যা সমাধান, দর-কষাকষি, গ্রাহকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং দল পরিচালনার মতো দক্ষতাগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, এআই নতুন ধারণা তৈরি করার চেয়ে বিদ্যমান ধারণাকে বিস্তৃত করতে বেশি দক্ষ। তাই সৃজনশীল চিন্তা, নতুন আইডিয়া তৈরি এবং উদ্ভাবনী ক্ষমতা মানুষের অন্যতম বড় শক্তি হয়ে থাকবে।

এআইকে ভয় নয়, কাজে লাগান

এআইকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে সহকারী হিসেবে ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ।

বিভিন্ন এআই টুল ব্যবহার করে দেখুন। আপনার কাজ কীভাবে দ্রুত ও দক্ষভাবে করা যায়, সে বিষয়ে এআইয়ের পরামর্শ নিন। নতুন নতুন সফটওয়্যার ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হোন।

এখন শুধু চ্যাটবট নয়, এআই এজেন্টও জনপ্রিয় হচ্ছে। এগুলো স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে এবং নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে। এসব প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকলে ভবিষ্যতের কর্মক্ষেত্রে এগিয়ে থাকা সহজ হবে।

মানুষকে পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয়

অনেক কাজেই এআই সহায়তা করবে, কিন্তু মানুষের ভূমিকা পুরোপুরি শেষ হবে না।

উদাহরণ হিসেবে সফটওয়্যার খাতের কথা বলা যায়। এআই এখন কোড লিখতে পারে, তবে সেই কোড যাচাই, সম্পাদনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো মানুষের প্রয়োজন হয়।

বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে কিছু পুরোনো কাজ কমে গেলেও নতুন ধরনের অনেক চাকরি তৈরি হবে। যেসব কাজ একঘেয়ে ও সময়সাপেক্ষ, সেগুলো এআই করবে। আর সৃজনশীল, কৌশলগত ও মানবিক দক্ষতানির্ভর কাজগুলো মানুষের হাতেই থাকবে।

প্রযুক্তি যতই এগোক, নতুন ধারণা, মানবিক সম্পর্ক ও বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের গুরুত্ব এখনো অটুট। তাই এআইকে ভয় না পেয়ে, সেটিকে কাজে লাগানোর দক্ষতাই ভবিষ্যতের সবচেয়ে বড় সম্পদ হতে পারে।

তথ্যসূত্র: সিএনএন

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর