শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে মাছ ধরতে গিয়ে হিটস্ট্রোকে জেলের মৃত্যু

🗓 শুক্রবার, ০৫ জুন ২০২৬

👁️ ২৬ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৫ জুন ২০২৬

👁️ ২৬ বার দেখা হয়েছে

মোঃ রমজান আলী, মহেশখালী :: কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাছ ধরতে গিয়ে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সামশুল আলম (৬৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার পশ্চিম পাশে একটি চিংড়িঘেরে মাছ ধরার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সামশুল আলম ঘটিভাঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

নিহতের ছেলে মো. সেলিম জানান, সকালে তার বাবা মাছ ধরার কাজে গেলে প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়দের সহযোগিতায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে তীব্র তাপদাহ ও অস্বাভাবিক গরমে খোলা আকাশের নিচে কর্মরত মানুষের স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এমন পরিস্থিতিতে সামশুল আলমের মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সচেতন মহল অতিরিক্ত গরমের সময়ে বাইরে কাজ করার ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর