রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো ঈদগাঁও ইউপি পরিষদ

🗓 শুক্রবার, ০৫ জুন ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৫ জুন ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: মানবিক দৃষ্টিকোণ থেকেই মেডিকেলে সুযোগ পাওয়া এক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালো ঈদগাঁও ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার সকাল ১১টায় ইউপি পরিষদের কার্যালয়ে এ ছাত্রের হাতে দশ হাজার টাকা অনু দানের চেক তুলে দিয়েছেন ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী ও সচিব সরুপা পালসহ অন্যরা।

ঈদগাঁও উপজেলাধীন সদর ইউনিয়নের ভাদী তলা এলাকার ছালেহ আহমদের ছেলে মিজানুর রহমান মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তার পড়ালেখার খরচ বাবদ এ টাকা প্রদান করা হয়।

​চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেন ও দফাদার নুর মোহাম্মদ প্রমুখ।

চেক বিতরন শেষে চেয়ারম্যান সোহেল মেধাবী ছাত্র মিজানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সফলতা কামনা করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর