বুধবার ৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবন বিলিয়ে দেওয়া বা আত্মহত্যা কোনো সমাধান নয় : ৮ এপিবিএন অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ

🗓 মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কর্মকর্তা ও সদস্যদের কল্যাণ, পেশাগত দায়িত্ব পালন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় ৮ এপিবিএনের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম।

এতে ইউনিটে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, “জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। সমস্যার মুখে জীবন বিসর্জন দেওয়া বা আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না।”

তিনি জানান, দেশে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনার আলোকে কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বিষয়ে বিশেষ আলোচনা করা হয়েছে।

তিনি ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক কিংবা অন্য যেকোনো সমস্যার ক্ষেত্রে সদস্যদের সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

একই সঙ্গে কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন প্রস্তাব ও সমস্যার কথা শুনে কিছু বিষয় তাৎক্ষণিকভাবে সমাধান করেন এবং বাকি বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সভায় তিনি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত এফডিএমএন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা এবং দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি আহ্বান জানান।

এদিকে, জুলাই ২০২৬ মাসে আলোচিত একটি হত্যা মামলার আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার এবং ক্যাম্পের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৮ এপিবিএনের দুইজন পুলিশ পরিদর্শককে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর