এম. জুবাইদ, পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরক উদ্বোধন হয়েছে।
২৭ নভেম্বর (শুক্রবার) পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া স্পোর্টিং ক্লাবের জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে এ টুর্নামেন্ট।
কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটি এম নুরুল বশর চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবলের মেগা আসরটি উদ্বোধন করেন।
পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো.ছফওয়ানুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আসহাব উদ্দিন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আনিসুল ইসলাম, পেকুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু সহ অনেকেই।
দক্ষিণ চট্টগ্রামের সাড়া জাগানো ফুটবল আসরে বাংলাদেশের বিভিন্ন ফুটবল সংগঠনের ৫৬টি দল আবেদন করলে লটারির মাধ্যমে ১৬ টি দল খেলার সুযোগ পাচ্ছে।
এ উদ্বোধনী ম্যাচে চকরিয়ার শক্তিশালী ফুটবল টিম এম নাহিয়ান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হন লোহাগাড়া এফসি ফুটবল একাদশ।
দেশী বিদেশি খেলোয়াড় নিয়ে গঠিত দুদলের খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের প্রথমার্ধের ২৫ মিনিটে এন নাহিয়ান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জাহেদ গোল করে দলকে এগিয়ে নিয় যায়। বিদেশি খেলোয়াড় বেঞ্জামার কর্ণার থেকে পাওয়া বলে ৪টা ৩০ মিনিটে গোল করেন।
দ্বিতীয়ার্ধের লোহাগাড়ার ১৮ মিনিটে বিদেশি খেলোয়াড় পগবা গোল করে সমতায় ফিরেন।শেষ সময় পর্যন্ত চকরিয়া এম নাহিয়ান স্পোর্টিং ক্লাবের জাহেদ বেঞ্জামিনের ৩ টি আক্রমণাত্ব শর্ট লোহাগাড়ার গোল রক্ষক সালাহউদ্দিন আটকে দিলে ট্রাইবেকারে গড়ায়।
ট্রাইবেকারেও গোলকিপার সালাহউদ্দিনের চমক প্রতিপক্ষের পরপর দুটি শর্ট আটকিয়ে দেন।
অন্যদিকে লোহাগাড়া প্রথম দুটিতে গোল পাওয়ার পরও ৫ টি শটে অবিশ্বাস্য ভাবে দুদল সমতায় আসলে আবরো ৩ টি করে শটের সিদ্ধান্ত নেয়া হয়। ২-১ গোল ব্যাবধানে লোহাগাড়া এফ সি জয় লাভ করে। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন লোহাগড়া এফ সির গোল রক্ষক সালাহউদ্দিন সালু।













