শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে জয়বাংলা ঐক্য পরিষদের উপজেলা সহ-সভাপতি গ্রেফতার

🗓 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

কামাল শিশির,রামু :: কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে জয়বাংলা ঐক্য পরিষদ রামু উপজেলা শাখার সহ-সভাপতি ইমরুল হাসান মামুন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রামু থানা পুলিশের একটি দল উপজেলার রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ইমরুল হাসান মামুন রামু উপজেলার পূর্ব রাজারকুল এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. ইউনুস ও হাসিনা আক্তারের ছেলে।

তার বাড়ি রাজারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।

রামু থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর