বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান! মামলা ও জরিমানা আদায়

🗓 শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

👁️ ২১৩ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

👁️ ২১৩ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন আইল্যান্ড হেলথ কেয়ার ও মহেশখালী প্যাথলোজি সহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে হিসেবে অভিযান পরিচালনা করেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।

৩রা অক্টোবর বিকালে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল টেকনোলজিস্টের স্বাক্ষর জালিয়াতি এবং প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের কারণে পরিচালিত মোবাইল কোর্টে ২টি পৃথক মামলায় ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার বলেন, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন আইল্যান্ড হেলথ কেয়ার ও মহেশখালী প্যাথলোজি সহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে স্বাক্ষর জালিয়াতি এবং প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের কারণে পরিচালিত মোবাইল কোর্টে পৃথক ২টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা কালে মহেশখালী থানার পুলিশ ও আনসার সদস্যদের টিম উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬