শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বস্তাভর্তি নারীর মরদেহ উদ্ধার

🗓 রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

👁️ ১৩৯ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

👁️ ১৩৯ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় এক নারীর বস্তাভর্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পাশে বস্তার ভেতর থেকে অজ্ঞাত এ মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পথচারীরা দুর্গন্ধ টের পেয়ে একটি বস্তার ভেতরে লাশ দেখতে পান।

খবর পেয়ে উখিয়া থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে নিহতের নাম রহিমা (৩০) বলে ধারণা করা হচ্ছে।

তার পিতা আমির হোসেন ও মাতা সেলিনা, ঠিকানা—আব্দুর রহমান বদি স্কুলের পাশে, ১নং ওয়ার্ড, জালিয়াপালং ইউনিয়ন, উখিয়া।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, গত ৬ নভেম্বর রহিমার স্বামী জসিম উদ্দিন, পিতা-জাফর উদ্দিন, সাং-পশ্চিম মরিচ্যা (গরু বাজারের পশ্চিম পাশে), ১নং ওয়ার্ড, হলদিয়াপালং ইউনিয়ন—স্ত্রীকে “ঘুরতে নিয়ে যাবেন” বলে পিতার বাড়ি থেকে বের হন।

এরপর থেকে রহিমা নিখোঁজ ছিলেন। সেই দিন থেকেই জসিমও গা-ঢাকা দেন।

স্থানীয়দের ধারণা, স্ত্রী হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ফেলে রেখে পালিয়ে গেছে স্বামী।

উখিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জিয়াউল হক জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর