বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত-৭

🗓 Friday, 21 November 2025

👁️ ১৩১ বার দেখা হয়েছে

🗓 Friday, 21 November 2025

👁️ ১৩১ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দূর্ঘটনার শিকার হয়েছে।

তবে, এই দূর্ঘটনায় কেউ নিহত না হলেও বাসের সাত যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১নভেম্বর) সকাল ১০টা দিকে চকরিয়ার বানিয়াছাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি চিরিংগা হাইওয়ে থানার ওসি মো.আরিফুল আমিন ।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল আমিন বলেন, শুক্রবার সকালে শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলো। বাসটি চকরিয়া উপজেলার

মহাসড়কের বানিয়াছড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ^বর্তী খাদে পড়ে যায়। এসময় ওই বাসের সাতজন যাত্রী আহত হয়।

তিনি আরও বলেন, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এই দূর্ঘটনায় কেউ নিহত হয়নি।

আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর কারণে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

দূর্ঘটনা কবলিত বাস উদ্ধার করা হয়েছে।

মৃত্যুফাঁদ ও আতঙ্কের নাম বানিয়াছাড়া 

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক বানিয়াছাড়া বর্তমানে ভয়াবহ মৃত্যুফাঁদ ও আতঙ্কের নাম। প্রতিদিন এ সড়কে দুর্ঘটনা ঘটছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার মরণফাঁদ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লোহাগাড়া ও চকরিয়া উপজেলার ৫ কিলোমিটারের মধ্যে বানিয়াছাড়ায় বিগত এক বছরে ৮৬টি দুর্ঘটনায় ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে প্রায় শতাধিক।

ওই এলাকায় ভয়াবহ দুর্ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করে শীঘ্রই এ সড়ককে চারলেন অথবা ছয়লেনে উন্নীত করার ঘোষণা দিলেও তা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে।

সংশ্লিষ্টরা জানান,কক্সবাজার-চট্টগ্রাম নামে মহাসড়ক হলেও এটি দুই লেনের আঞ্চলিক সড়ক।

অথচ এটি দেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সড়ক। তাই দ্রুত সময়ে মধ্যে এ সড়ককে ছয় লেনে উন্নীত করা জরুরি।

১৪৮ কিলোমিটারের এ সড়কটি বেশিরভাগ জায়গায় ১৮ থেকে ২২ ফুট প্রশস্ত। অপ্রশস্ত, বিভাজক না থাকা ও ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে দুর্ঘটনা ঘটছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর