শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় পানি ভর্তি গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

🗓 শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

👁️ ১৩২ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

👁️ ১৩২ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজরের চকরিয়ায় বাড়ির উঠানে পানি ভর্তি গর্তে পড়ে মোহাম্মদ নোমান ও জান্নাতুল ফেরদৌস নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) দুপুরে উপজেলার সাহারবিল ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ নোমান উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার আবদুল মাবুদের ছেলে ও একই এলাকার বেলাল উদ্দিনের শিশু মেয়ে শিশু জন্নাতুল ফেরদৌস।

তাদের উভয়ের বয়স পাঁচ বছর ।

নিহত শিশু নোমানের দাদা নুরুছ শফা বলেন, গত কয়েকদিন আগে বাড়ির পাশে উঠান থেকে মাটি কাটা হয়। এতে বড় এক গর্তের সৃষ্টি হয়। এই গর্তে পানি জমে ছোট্ট পুকুরের মতো সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নোমান ও জন্নাতুল ফোরদৌস ওই গর্তের পাশে খেলা করছিলো। খেলার চলে হঠাৎ করে দুইজন ওই পানি ভর্তি গর্তে পড়ে যায়।

দূর থেকে ঘটনাটি কন্যা শিশু জন্নাতুল ফেরদৌসের মা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে।

পরে তাদের দুজনকে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

সাহারবিল ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি মেম্বার আজিজুল হক প্রকাশ সোনা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করছি।

বিষয়টি চকরিয়া থানার ওসিকে জানানো হয়েছে। দুই শিশু পানি ভর্তি গর্তে পড়ে মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের দাফনের প্রস্ততি চলছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর