শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর মৃত্যু

🗓 শনিবার, ০৭ মার্চ ২০২৬

👁️ ৭৩ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৭ মার্চ ২০২৬

👁️ ৭৩ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে আনোয়ারা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আনোয়ারা বেগম উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়ার আব্দু মজিদের মেয়ে।

অভিযুক্ত স্বামী মোঃ জলিল (৩৫) জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া বাদামতলী এলাকার লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ২টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর নিদানিয়া এলাকায় বাজার করার টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে স্বামী মোঃ জলিল উত্তেজিত হয়ে স্ত্রী আনোয়ারা বেগমকে লক্ষ্য করে সজোরে লাথি ও কিল ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।

​পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারপাড়া বাজারের একটি হাসপাতালে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

ইনানী পুলিশ ফাঁড়ির এসআই দিদার জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর