শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় সংরক্ষিত বনের জায়গায় অবৈধ বসতি : গুঁড়িয়ে দিল বনবিভাগ

🗓 শুক্রবার, ০১ মে ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০১ মে ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ফজুরমুরা এলাকায় সংরক্ষিত বনবিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা একটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ।

শুক্রবার (১মে) সকাল সাড়ে ৮টার দিকে বনবিভাগের একটি দল ফজুরমুরা এলাকার বাসিন্দা রিয়াদুর রহমানের নতুনভাবে গড়ে ওঠা নির্মাণাধীন বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন টইটং বনবিট কর্মকর্তা মোতালিব আল মোমেন।

জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টইটং বনবিটের আওতাধীন ফজুমুরা এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণকাজ চালিয়ে আসছিলেন রিয়াদুর রহমান। খবর পেয়ে বন বিভাগ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

টইটং বনবিট কর্মকর্তা মতালিব আল মোমেন বলেন, বনবিভাগের জায়গায় একজন ব্যক্তি অবৈধভাবে বসতি নির্মাণ করছেন।

খবর পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করে বসতিটি ভেঙ্গে দিয়েছি এবং দখলমুক্ত করা হয় সংরক্ষিত বনভূমির জায়গা।

তিনি আরও বলেন, রিজার্ভ বনভূমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বনজ সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কেউ যেন বনভূমিতে অবৈধ দখল বা নির্মাণ কাজে জড়িত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর