শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

🗓 শুক্রবার, ০১ মে ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০১ মে ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১লা মে দুপুর সাড়ে ১২টায় টেকনাফ মডেল থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি দিলদার বেগম (৪৫)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দিলদার বেগম (স্বামী: রশিদ আহমদ), দক্ষিণ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

তিনি টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অধিবাসী।

র‍্যাব সূত্রে জানা যায়, আদালতের রায়ে সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিলেন।

পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের জন্য গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর