রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু

🗓 শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

👁️ ২৪ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে মো.আবদুল হামিদ (৪০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এসএমচর (সাকের মোহাম্মদ চর) এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো.আবদুল হামিদ উপজেলার কাকারা ইউনিয়নের পুলের ছড়া এলাকার বাসিন্দা।

তিনি একটি তামাক কোম্পানীতে শ্রমিকের কাজ করতো।

স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরে এসএমচর এলাকার মসজিদের পুকুরে গোসল করতে নামেন আবদুল হামিদ।

পুুকুরে ডুব দেয়ার আধঘন্টা পার হয়ে গেলেও তার খোঁজ মিলছিলো না।

স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর পুকুরের এক পাশ থেকে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে।

পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

স্থানীয় ইউপি সদস্য আবু নাঈম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে শ্রমিক নিহতের ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

পুলিশের অনুমতি সাপেক্ষে দাফনের ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর